ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬

তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৯, ১০ মে ২০২৬

Ekushey Television Ltd.

সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে ১১টি গুরুত্বপূর্ণ সড়কের উদ্বোধন ও নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (১০ মে) বিকেলে এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান।

তেঁতুলঝোড়া ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন তিনি।

অনুষ্ঠানে আমানউল্লাহ আমান বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। এলাকার উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, এলাকায় মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের কোনো স্থান হবে না। সাধারণ মানুষের ওপর কোনো ধরনের অন্যায়-অত্যাচার বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এসময় তিনি হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য একটি নতুন শহীদ মিনার এবং অভিভাবকদের বসার জন্য আধুনিক সেড নির্মাণের ঘোষণা দেন। আগামী ১৫ তারিখের মধ্যে এসব কাজের অগ্রগতি দৃশ্যমান হবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে স্থানীয়রা জানান, সড়কগুলোর উন্নয়ন সম্পন্ন হলে এলাকার যোগাযোগব্যবস্থা ও পণ্য পরিবহন সহজ হবে। দীর্ঘদিনের দুর্ভোগও কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি