ঢাকা, সোমবার   ১২ অক্টোবর ২০২৬

ওমরাহ পালনে গিয়ে হুথি হামলায় নাঙ্গলকোটের যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৯, ১২ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মিসাইল হামলায় কুমিল্লার নাঙ্গলকোটের হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি নিহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলার ঘটনা ঘটে।

নিহত নাসরুল্লাহ ঢালুয়া ইউনিয়ন বদরপুর গ্রামের হাফেজ মাহমুদুল্লাহর বড় ছেলে।

জানা যায়, শনিবার ভোরে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্য সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের পরই ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় ১২ জন নিহত এবং অন্তত ৩০৯ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে সৌদি আরবের ৪ জন, বাংলাদেশের ২ জন এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের ১ জন করে নাগরিক রয়েছেন।

ইয়েমেনে সৌদি জোটের হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে হুথিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি দায় স্বীকার করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি