ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুরে ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত

প্রকাশিত : ২২:১৭, ৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক স্বামী ও আরোহী স্ত্রী নিহত হয়েছে।

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে মধুখালী উপজেলার পরীক্ষিতপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের আলম মণ্ডলের পুত্র খোরশেদ মণ্ডল (৩৫) তার স্ত্রী তানিয়া বেগমকে (৩০) নিয়ে চুয়াডাঙ্গা থেকে ফরিদপুর যাচ্ছিল। বিকাল সাড়ে ৪টার দিকে পরীক্ষিতপুর নামক স্থানে পৌঁছলে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মধুখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। করিমপুর হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি