ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬

জঙ্গি আস্তানা সন্দেহে সেই বাড়ি থেকে নারী আটক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১০, ১৪ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

রাজধানীর উপকন্ঠে শিল্পাঞ্চল আশুলিয়ায় গকুল নগর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক নারীর নাম শায়লা শারমিন (২২)। বাড়ি থেকে ড্রোন ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।

রোববার (১২ জানুযারি) সন্ধ্যা ৭টার দিকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রিজাউল হক দিপু। এর আগে, রোববার (১২ জানুযারি) ৫টার দিকে গকুল নগর বাজারের পাশে আক্তার হোসেনের বাড়িটি ঘিরে রাখা হয়।

সোমবার বিকেল সাড়ে পাঁচটা থেকে ওই বাড়িতে অভিযান শুরু করা হয়। অভিযান শেষে রাত সাড়ে আটটায়  ব্রিফিং করে পুলিশ।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তানভীরের স্ত্রী। পুলিশ জানিয়েছে, তানভীর নব্য (নিও) জেএমবির তথ্যপ্রযুক্তি (আইটি) শাখার প্রধান। এর আগে আশুলিয়ায় আরেকটি বাড়ি ভাড়া নেন তানভীর। পুলিশ সেখানেও অভিযান চালিয়েছে, তবে তেমন কিছু পায়নি।

প্রেস ব্রিফিংয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, ওই বাড়িতে জঙ্গিরা আস্তানা গেড়েছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়তি নিরাপত্তার জন্য পুলিশ বাড়িটি ঘিরে রাখে। অভিযান চলাকালে ওই বাড়িতে ড্রোন ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। দোতলা বাড়িটির নিচতলায় শায়লা শারমিন ছিলেন। তাঁকে বাড়ির ভেতরেই
জিজ্ঞাসাবাদ করা হয়। বাড়িটি সৌদি আরবপ্রবাসী আখতার হোসেনের স্ত্রী শিরিন সুলতানার।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি