ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৭, ১৩ জুন ২০২০ | আপডেট: ১৯:০৬, ১৩ জুন ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিখাতা গ্রামের ধনু মিয়ার ছেলে। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার দুপুরে সুজন মিয়া পূর্ব কুট্টাপাড়া খেলার মাঠ সংলগ্ন নান্টু মিয়া অটোরিকসার গ্যারেজে অটোরিকসার ব্যাটারির চার্জ দেওয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। 

এসময় গ্যারেজ মালিক নান্টু মিয়া পালিয়ে যায়। পরে স্বজনরা এসে সুজনের লাশ তার বাড়িতে নিয়ে গেলে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


কেআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি