ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ভেড়ামারায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৪, ২৭ জুন ২০২০

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার ভেড়ামারায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
 

স্থানীয়রা জানায়, ক্ষেমিরদিয়াড় বিলপাড়া এলাকায় জিল্লুর রহমানের ছেলে মুরসালিন (৭) ও সুজন ইসলামের ছেলে আবরার আরাফাত (৫) খেলতে গিয়ে বাড়ির পাশে খালের পানিতে ডুবে যায়। পরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃত শিশুরা সম্পর্কে চাচাতো ভাই। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি