ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে সহোদরের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৫, ১৪ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুণ ইউনিয়নের ঢাঙ্গীপুকুর গ্রামে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পানিতে ডুবে নাহিদ (৬) ও আব্দুল (৫) নামে সহোদরের মৃত্যু হয়েছে। মৃত দুই ভাই ঢাঙ্গীপুকুর গ্রামের আজিবর রহমানের ছেলে।

জানা যায়, সোমবার দুপুরে বাড়িতে বাবা মায়ের অনুপস্থিতির সুযোগে সহোদর দুই ভাই খেলতে খেলতে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন বিকেলে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানি থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান পয়গাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি