ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ১ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:০৫, ১ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত হয়েছে।
দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের বাকলিয়া কালামিয়া বাজার এলাকায় বাসের চাকায় পিষ্ঠ হয়ে এক পথচারী নিহত হয়। পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এদিকে, সকালে নগরীর দেওয়ানহাট ওভারব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম নামে এক নারীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। নিহতের বাড়ি রাঙ্গামাটির লংগদুতে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি