ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৮, ৯ মে ২০২২

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের নাগরপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সৎ ছোট ভাই সুমন মিয়াকে (২৫) হত্যা করেছেন  বড় ভাই আতোয়ার মিয়া (৫৫)। 

সোমবার (৯ মে) নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের ডাকাতিপাড়ায় এ ঘটনা ঘটে। তারা দুই ভাই ওই গ্রামের কলিম উদ্দিনের সন্তান।

নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ  জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার সকালে ছোট ভাই সুমনকে ফলা দিয়ে আঘাত করেন বড় ভাই আতোয়ার মিয়া। এতে গুরুতর আহত হন সুমন। এ অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি