ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৯, ৪ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স ৪০। 

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক জহির হোসেন বলেন, মিরসরাই উপজেলার দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ছিন্নভিন্ন এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। তবে চেহারা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি