ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ত্রিশালে ট্রাকচাপায় সিএনজির ৫ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ২০ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল-নান্দাইল সড়কের বালিপাড়ায় সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়েছে একটি ট্রাক। এতে সিএনজির পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। 

রোববার রাত সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজির পাঁচ জন নিহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সিএনজিচালিত অটোরিকশাটি বালিপাড়া থেকে ত্রিশালের দিকে যাচ্ছিল। ত্রিশাল থেকে বালিপাড়াগামী ট্রাক বালিপাড়ার ছোটপুল নামক স্থানে একে চাপা দেয়। ঘটনাস্থলেই সিএনজির পাঁচ ব্যক্তি নিহত হন।

নিহতদের মধ্যে দুজন নারী এবং তিন জন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি