ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

চুয়াডাঙ্গায় আখ ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৯, ৭ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ বুধবার বিকেলে থানাধীন আড়িয়া আখ ক্ষেত থেকে মো. ইয়াদ আলী (৪৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে। নিহতের বাড়ি একই থানাধীন তিতুদহ ইউনিয়নের চাঁদপুর গ্রামে।

পুলিশ জানায়, গত ২৪ নভেম্বর ইয়াদ আলী বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি এবং নিখোঁজ ব্যাক্তির সন্ধানে পোস্টারিং করে। 

আজ বুধবার দুপুরে আড়িয়া গ্রামের আব্দুল মজিদ লাশ দেখে আশপাশের মানুষকে খবর দেয়। খবর পেয়ে নিহতের স্ত্রী ফিরোজা খাতুন ও বড় ছেলে শিমুল হোসেন লাশ শনাক্ত করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি