ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

দোহার থেকে ৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ২৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের সাতভিটা এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১ হাজার ২১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। দোহার থানা পুলিশ সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় চার লাখ টাকা।

বৃহস্পতিবার রাতে দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শহিদুল ইসলাম, পিএসআই মো. রেজাউর রহমান, এএসআই মো. হাবিবুর রহমান সহ পুলিশের একটি দল উপজেলার সাতভিটা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সাটভিটা মুকসুদপুর সংযোগ সড়কের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় ১ হাজার ২১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

ডিডি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি