ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন 

প্রকাশিত : ১৪:৫৭, ১৩ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছে জাতীয় মহিলা পরিষদ। 

শনিবার সকাল সাড়ে ১০টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, মহিলা পরিষদের নেত্রী রহিমা জলিল, জাহানারা খাতুন, শিক্ষার্থী তন্নি ও রুমা প্রমুখ।

এ সময় বক্তারা মাদ্রাসা অধ্যক্ষ সিরাজসহ সব আসামীদের ফাঁসিসহ অবিলম্বে সব অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি