ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

পদ্মায় গোসল করতে গিয়ে স্বামী-স্ত্রী নিখোঁজ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৪, ২১ জুলাই ২০১৯ | আপডেট: ১৬:৪৮, ২১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে স্বামী ও স্ত্রী নিখোঁজ হয়েছেন। রোববার দুপুরে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নং ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে তারা নিখোঁজ হন।

জানা যায়, নিখোঁজ আঞ্জু (২২) দৌলতদিয়া ফেরিঘাট এলাকার সিদ্দিক কাজী পাড়ার আদিম শেখের মেয়ে এবং জামাতা ইমন (২৫)। চাচাতো শালিকার বিয়েতে যোগ দিতে স্ত্রীসহ রাজবাড়ী আসেন ইমন।

রোববার বিয়ে বাড়ীর অনেকে এক সঙ্গে নদীতে গোসল করতে যান। এ সময় নদীর তীব্র স্রোতে আঞ্জু ডুবে যেতে থাকলে ইমন তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন। এরপর তাদের আর দেখা যায়নি।

রোববার বিকেল চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এমএস/ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি