ঢাকা, শনিবার   ১০ অক্টোবর ২০২৬

বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ৯ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের (বিটিএলএ) ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রমিজউদ্দিন আহমেদ এবং মহাসচিব হয়েছেন মো. মাজম আলী খান।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকার ট্যাক্সেস বার হলরুমে সংগঠনটির ৩৯তম সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটিতে ১১ জন ভাইস প্রেসিডেন্ট, ১১ জন ডেপুটি সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন পদে মোট ৩১ জন দায়িত্ব পেয়েছেন।

কমিটির ভাইস প্রেসিডেন্টরা হলেন ঢাকা ক্যাপিটাল সিটির সৈয়দ আবদুন নূর, কমার্শিয়াল ক্যাপিটাল সিটি (চট্টগ্রাম) থেকে আলহাজ মো. মুসা, ঢাকা বিভাগের মো. শামসুর রহমান খান, চট্টগ্রাম বিভাগের মোস্তফা কামাল মনসুর, খুলনা বিভাগের অ্যাডভোকেট খান মনিরুজ্জামান, রাজশাহী বিভাগের মো. মুনতাসির মামুন, বরিশাল বিভাগের এস এম এনায়েত করিম, সিলেট বিভাগের আবুল ফজল, কুমিল্লা বিভাগের হোসেইন আহমেদ শাহজাহান, ময়মনসিংহ বিভাগের মোহাম্মদ রুহুল আমিন এবং রংপুর বিভাগের কাজী মোস্তাফিজুর রহমান।

এডিশনাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন মো. আবু নাসের মজুমদার। ট্রেজারারের দায়িত্ব পেয়েছেন নুরুল্লাহ ভূঁইয়া বেলাল।

ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত হয়েছেন ঢাকা ক্যাপিটাল সিটির এ টি এম রাশেদ বাবু, কমার্শিয়াল ক্যাপিটাল সিটি (চট্টগ্রাম) থেকে মো. ইমাম উদ্দিন, ঢাকা বিভাগের মো. জাহাঙ্গির আলম খান, চট্টগ্রাম বিভাগের মো. সারওয়ার আলম ভূঁইয়া, খুলনা বিভাগের মো. আমিনুর রহমান, রাজশাহী বিভাগের আমিরুল হাসান রতন, বরিশাল বিভাগের রাজিউল কবির, সিলেট বিভাগের মো. মিজানুর রহমান (মিঠু), কুমিল্লা বিভাগের মো. আবুল হাসেম রতন, ময়মনসিংহ বিভাগের রাকিবুল আহসান এবং রংপুর বিভাগের মজমুল হোসেন প্রামাণিক।

নতুন কমিটির অন্যান্য পদে রয়েছেন অর্গানাইজিং সেক্রেটারি মো. সোলায়মান, লিগ্যাল এইড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি আশরাফ হোসেন খান, কালচারাল সেক্রেটারি এম এ হালিম মন্টু, ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মো. নূর নবী পাটোয়ারী এবং অফিস সেক্রেটারি মো. জামালউদ্দিন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নতুন কমিটিতে দেশের বিভিন্ন ট্যাক্সেস বার থেকে প্রতিনিধিত্ব রয়েছে। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, লক্ষ্মীপুর, শেরপুর, রংপুর ও লালমনিরহাটের ট্যাক্সেস বার থেকেও বিভিন্ন পদে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ট্যাক্স আইনজীবীর সংখ্যা ৪২ হাজারের বেশি।

পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রমিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দেওয়াকে তিনি নিজের পাশাপাশি দেশের সব ট্যাক্স আইনজীবীর সম্মান ও অর্জন হিসেবে দেখছেন। পেশাজীবনের এই পর্যায়ে সহকর্মীদের কল্যাণে অভিভাবকের ভূমিকা পালনের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

রমিজউদ্দিন আহমেদ আরও বলেন, ট্যাক্স আইনজীবীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সদস্যদের সহযোগিতা প্রয়োজন।

রাজস্ব ব্যবস্থাপনায় পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আইনজীবীদের পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে প্রশিক্ষণ ও সেমিনার আয়োজনের মাধ্যমে রাজস্ব আহরণ বাড়ানো এবং করদাতাদের স্বার্থ সুরক্ষায় কাজ করার পরিকল্পনা রয়েছে নতুন নেতৃত্বের।

বিটিএলএর কার্যক্রম সম্প্রসারণের প্রসঙ্গে সভাপতি বলেন, তাঁর উদ্যোগে এনবিআর চেয়ারম্যানের কাছ থেকে সংগঠনের কার্যালয়ের জন্য অতিরিক্ত একটি কক্ষ বরাদ্দ পাওয়া গেছে। নতুন কমিটি ট্যাক্স আইনজীবীদের স্বার্থ সংরক্ষণ, পেশার মর্যাদা বৃদ্ধি এবং সংগঠনের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি