আবারও রিজাভে এলো সুখবর
প্রকাশিত : ২২:৩২, ১১ অক্টোবর ২০২৬
চলতি মাসের প্রথম ১০ দিনে দেশে ৯৯ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১২ হাজার ১৭৭ কোটি টাকা।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্যাংকের প্রতিবেদন বলা হয়েছে, অক্টোবরের প্রথম দিন থেকে শনিবার (১০ অক্টোবর) পর্যন্ত দেশে ৯৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত তিনদিনেই ২১ কোটি ৭০ লাখ ডলার এসেছে। যেখানে গত বছরের একই সময়ে দেশে ৯৪ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
এ নিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৯৫৮ কোটি ১০ লাখ ডলার। যেখানে আগের অর্থবছরের একই সময়ে দেশে ৮৫৩ কোটি ডলার এসেছিল। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধির হার ১২ দশমিক ৩ শতাংশ।
এমএইচ
আরও পড়ুন










