ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি কত?
প্রকাশিত : ১০:৩৭, ২৪ নভেম্বর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ানো হয়েছে। ভরি প্রতি সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে।
আজ সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরির দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।
এর আগে টানা ৯ দফা কমানোর পর গতকাল ২৩ নভেম্বর স্বর্ণের দাম বাড়ায় বাজুস। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরির দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।
এর একদিন পর আজ আবারও বাড়ানো হলো স্বর্ণের দাম। তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
এএইচ
আরও পড়ুন










