ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬

এ. রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পুনর্নির্বাচিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:২৭, ৫ জুলাই ২০১৭

ছবি: আব্দুর রউফ চৌধুরী।

ছবি: আব্দুর রউফ চৌধুরী।

Ekushey Television Ltd.

ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে এ. রউফ চৌধুরী পুনর্নির্বাচিত হয়েছেন। সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের অনুষ্ঠিত সভায় তাকে ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এ. রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার প্রধান উদ্যোক্তা।

বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আব্দুর চৌধুরী র‌্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপ-এর চেয়ারম্যান। একই সাথে তিনি দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজী দৈনিক দ্য ডেইলি ষ্টার-এর অন্যতম পরিচালক।

তিনি চার বছর বাংলাদেশ বাস্কেট বল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। বিশ বছরেরও বেশি সময় ধরে তিনি ঢাকা সেনানিবাস্থ কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি