ঢাকা, বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ জনসংযোগ সমিতি’র প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ১৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ জনসংযোগ সমিতি’র ‘প্রীতি সম্মিলন’ সম্প্রতি ইকোনমিক রিপোটার্স ফোরামের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির মহাসচিব মনিরুজ্জামান টিপু।

সভাপতি মোস্তফা-ই-জামিল সংগঠনের গৌরবোজ্জ্বল অধ্যায়ের কথা তুলে ধরেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সমিতির আজীবন সদস্য ফকির আলমগীর, শেলু বড়ুয়া এবং পাশা মোস্তফা কামাল।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ই আর এফ এর সভাপতি সাইফ ইসলাম দিলাল ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম। এছাড়া শতাধিক জনসংযোগ কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি