ঢাকা, শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬

শরণখোলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ১৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাগেরহাটের শরণখোলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি. এর শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পাঁচ রাস্তা মোড়স্থ সোলায়মান সিটি কমপ্লেক্স এ ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়। এ শাখার মাধ্যমে ব্যাংকটির ১’শ ৬৬ টি শাখা চালু হল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক মো. আনোয়ার হোসেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর. চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন, শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম ফকির, রায়েন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুজ্জামান মিলন, রায়েন্দা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ. জলিল আমোয়ারী, ব্যাংকের খুলনা জোনাল হেড মো. মঞ্জুর হাসান, শরণখোলা শাখার ব্যবস্থাপক সোজেল রানা, সাবেক শিক্ষক বব্দুল জলিল মোল্লা, আব্দুল আজিজ মোল্লা প্রমুখ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি