ঢাকা, সোমবার   ৩০ মার্চ ২০২৬

সোশ্যাল ইসলামী ব্যাংকের শেখ মুজিব রোড শাখার উদ্বোধন

প্রকাশিত : ১৮:২৯, ৩০ জুন ২০১৯

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)’র শেখ মুজিব রোড শাখা চট্টগ্রামের চৌমুহনীতে ৩০ জুন ২০১৯ তারিখে উদ্বোধন করা হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মুহাম্মদ ফোরকানুল্লাহ, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হক (ডিউক), চট্টগ্রামের হোটেল ইস্টার্ণ ভিউ-এর চেয়ারম্যান জসিম উদ্দিন ভুঁইয়া, বিশিষ্ট বীর মুক্তিযোদ্বা মহিম উদ্দিন আহমেদ, শেখ মুজিব রোড শাখার ব্যবস্থাপক সৈয়দ কুতুব উদ্দিন আলমসহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি