ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ইসলামী ব্যাংক সিলেট জোনের শরী‘আহ্ পরিপালন ওয়েবিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৫, ১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিলেট জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি ভার্চুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর ও অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মাওলানা মুহিউদ্দিন রব্বানী। 

সিলেট জোনপ্রধান শিকদার মোঃ শিহাবুদ্দীন এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুল হুদা। সিলেট জোনের শাখাপ্রধান, নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি