ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালীর দত্তেরহাটে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ৮ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাইজদী কোর্ট শাখার অধীনে দত্তেরহাট উপশাখা সম্প্রতি নোয়াখালীর দত্তেরহাটে উদ্বোধন করা হয়। নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী পৌরসভা কাউন্সিলর জাহিদুর রহমান শামিম এবং পৌর বণিক সমিতির সভাপতি ছাইফুদ্দিন সোহান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের মাইজদী কোর্ট শাখাপ্রধান শহীদুল আলম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ মোহাম্মদ জাহিদ হোসাইন। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি