ঢাকা, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬

ইসলামী ব্যাংক যশোর জোনের শরী‘আহ বিষয়ক ওয়েবিনার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৩, ১৩ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যশোর জোনের “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক ওয়েবিনার গত শনিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. কাজী শহীদুল আলম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। 

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ। যশোর জোনপ্রধান মো. মাকসুদুর রহমান এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। যশোর জোনের সকল শাখাপ্রধান ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি