ঢাকা, শনিবার   ০৭ মার্চ ২০২৬

শীতার্তদের মাঝে ব্যাংক এশিয়ার কম্বল বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ৩১ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে ব্যাংক এশিয়া। 

গত ২৮ জানুয়ারি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালখানগরে ব্যাংক এশিয়া-মা আমিরান হাসপাতাল প্রাঙ্গণে ব্যাংক এশিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। 

ব্যাংক এশিয়া-মা আমিরান হাসপাতালের ইনচার্জ ডা. শফিউদ্দিন সরকার, স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ তছলিম উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এ দিন প্রায় ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি