ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

ইসলামী ব্যাংকের রাজশাহী জোনের শরী‘আহ বিষয়ক ওয়েবিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ৩১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

ইসলামী  ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রাজশাহী জোনের ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন শীর্ষক ওয়েবিনার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। 
ব্যাংকের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর ওয়েবিনারে প্রধান অতিথি এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। 

এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব ড. মুহাম্মদ আব্দুস সামাদ। মূল বিষয়ের ওপর আলোচনা করেন শরী‘আহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। 

রাজশাহী জোন প্রধান মো. মিজানুর রহমান মিজির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জোনের ভাইস প্রেসিডেন্ট মো. জামাল উদ্দিন। রাজশাহী জোনের অধীন শাখাসমূহের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি