ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ইসলামী ব্যাংকের রংপুর জোনের কর্মকর্তা সম্মেলন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৩, ৮ জুন ২০২৪

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রংপুর জোনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কর্মকর্তা সম্মেলন ৮ জুন, ২০২৪, শনিবার রংপুরের প্রাইম মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট  ড. এম. কামাল উদ্দীন জসীম।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রংপুর জোনপ্রধান আবুল লাইছ মোহাম্মাদ খালেদ। সম্মেলনে ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এম শহীদুল এমরান সহ প্রধান কার্যালয়ের নির্বাহী, রংপুর জোনের অধীন শাখাসমূহের প্রধান, উপ-শাখা ইনচার্জ, সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

কেআই//
 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি