ঢাকা, বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬

বন্যায় ফাজিল পরীক্ষা স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ১৮ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

বন্যার কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন সব বর্ষের ফাজিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়।


বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু বলেন, পরীক্ষার সময়সূচি অনুযায়ী ২০ আগস্ট প্রথম ও তৃতীয়, ২১ আগস্ট দ্বিতীয়, ২২ আগস্ট তৃতীয় এবং ২৩ আগস্ট দ্বিতীয় বর্ষের পরীক্ষা হওয়ার কথা ছিল।
কিন্তু বন্যার কারণে ঈদের আগে সব বর্ষের ফাজিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরর্বতী সময়ে পরীক্ষার সময়সূচি জানানো হবে।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি