ঢাকা, বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬

হাসপাতালে যেতে হলো ‘পবিত্র রিশতা’ খ্যাত অঙ্কিতা লোখান্ডকে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ১০ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ব্যবসায়ী প্রেমিক ভিকি জৈনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভারতীয় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। বিয়ের বাকি আর মাত্র ৫ দিন। 
এদিকে বিয়ের আগেই হাসপাতালে যেতে হলো ‘পবিত্র রিশতা’ খ্যাত এ অভিনেত্রীকে।  

গেলো ৭ ডিসেম্বর রাতে হাসপাতালে ভর্তি করা হয় অঙ্কিতাকে। জানা যায়, অভিনেত্রী পা মচকে গিয়ে চোট পেয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেয়া হয়েছে। তবে একেবারে বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

অঙ্কিতা-ভিকির বিয়ের প্রস্তুতি একেবারে চূড়ান্ত। যখন তারা আমন্ত্রণ পত্র পাঠাতে ব্যস্ত, ঠিক তখনই দুর্ঘটনাটি ঘটে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি