ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

আলিয়ার ফিটনেস কোচ ক্যাটরিনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ৩০ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের মধ্যে সম্পর্কটা অটুট। বোঝাপড়াও ভালো। অনেকেই মনে করেন ক্যারিয়ারের হিংসার কারণে সাধারণত তারকাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে না। আর যদি হয় সমসাময়িক তারকা তবে তো আর কথাই নেই। কেউ কারও ছায়াও দেখতে চায় না। কিন্তু ক্যাটরিনা-আলিয়ার মধ্যে বন্ধুত্বটা গাঢ়-ই মনে হচ্ছে।

সম্প্রতি একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন ‘টাইগার জিন্দা হ্যায়’-র নায়িকা ক্যাটরিনা কাইফ। যেখানে দেখা যাচ্ছে, ‘হাইওয়ে’ ছবির অভিনেত্রী আলিয়া ভাটকে ফিটনেস ট্রেনিং দিচ্ছেন তিনি।

ক্যাটরিনা-আলিয়ার এই ফিটনেস ট্রেনিং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

সূত্র : এনডিটিভি

এসএ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি