ঢাকা, শুক্রবার   ২৯ মে ২০২৬

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ২৯ মে ২০২৬

Ekushey Television Ltd.

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩২টি শিশু।

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৭৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৮ হাজার ৫৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৮ জন। গত ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ৯৪৩ জন।

১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৭৯৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫১ হাজার ৫১১ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৮৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুইজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি