ঢাকা, মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৮১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ১৭ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

‘সন্দেহজনক হাম’ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭টি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৮১ জন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার স্বাস্থ্য বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এত বলা হয়েছে, গত পনেরই মার্চ থেকে এ পর্যন্ত মোট ৮১৬ জন সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

এতে জানানো হয়েছে, গত চব্বিশ ঘণ্টায় হাম রোগ নিশ্চিত হয়েছে ৫০ জনের। এ নিয়ে গত পনেরই মার্চ থেকে দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৩০।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে ১৬ অগাস্ট সকাল আটটা থেকে ১৭ অগাস্ট সকাল আটটা পর্যন্ত সময়ের যে তথ্য দেওয়া হয়েছে তাতে নিশ্চিত হাম রোগে মৃত্যুর তথ্য নেই। যারা মারা গেছে তাদের সন্দেহজনক হাম রোগে আক্রান্ত বলা হচ্ছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, পনেরই মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগী ছিলেন ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি