ঢাকা, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬

টেক্সাসে বন্দুকধারীর হামলায় নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকালে এই ঘটনা ঘটে। তবে পুলিশের গুলিতে একজন সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে টেক্সাসের পুলিশ।

মিডল্যান্ডের পুলিশ জানায়, ওই বন্দুকধারী ছোট একটি টয়েটা গাড়িতে করে এসেছিল। ওডিশার কর্তৃপক্ষ জানায়, মার্কিন ডাকবিভাগের একটি গাড়ি চালিয়ে এসেছিল হামলাকারী। একাধিক ব্যক্তি ওই গাড়ি ছিনতাই করে সেখান থেকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি