ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬

টাইম স্কেল পাওয়া সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড সুবিধার রায় বহাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ৫ মার্চ ২০২৬ | আপডেট: ১৬:১৮, ৫ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

আগে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পাওয়া সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল অনুযায়ী উচ্চতর গ্রেড পাওয়ার রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। 

বৃহস্পতিবার (৫ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের করা রিভিউ আবেদন খারিজ করে আদালত এ সিদ্ধান্ত দেন। প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। রিটকারীদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারী আগে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পাওয়া কর্মচারীরা উচ্চতর গ্রেড প্রাপ্তির পথ আরও সুগম হলো।

আদালত সূত্রে জানা যায়, নতুন পে-স্কেলে উচ্চতর গ্রেড দেওয়া নিয়ে অর্থ মন্ত্রণালয় একটি রিভিউ আবেদন দাখিল করেছিলো। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ আজ সেই আবেদনটি খারিজ করে দেন। এর ফলে আগের দেওয়া রায়টিই চূড়ান্ত হিসেবে কার্যকর থাকবে।

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল, যারা পূর্ববর্তী বিধি অনুযায়ী টাইম স্কেল বা সিলেকশন গ্রেড ভোগ করেছেন, তারাও নতুন বেতন কাঠামো বা পে-স্কেল অনুযায়ী উচ্চতর গ্রেডের সুবিধা পাবেন। এর আগে উচ্চ আদালত এই সুবিধা বহাল রেখে রায় দিয়েছিলেন। তবে অর্থ মন্ত্রণালয় সেই রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করে। আজ আপিল বিভাগ তা নিষ্পত্তি করে চাকরিজীবীদের পক্ষেই রায় বহাল রাখলেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি