ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬

নিউমুরিং টার্মিনাল নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি আপিলে বৈধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ১২ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তিপ্রক্রিয়া বৈধ বলে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করেছেন আপিল বিভাগ। ফলে, বিদেশি কোম্পানীর সাথে চুক্তিতে আর কোনো বাধা থাকলো না।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

গত ২৯ জানুয়ারি বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ এ বিষয়ে রায় ঘোষণা করেন। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর দ্বিধাবিভক্ত রায় দিয়েছিলেন বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ। 

বিচারপতি ফাতেমা নজীব প্রক্রিয়াটি অবৈধ ঘোষণা করলেও বিচারপতি ফাতেমা আনোয়ার রুল খারিজ করে দেন। দ্বিধাবিভক্ত রায়ের কারণে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে তিনি নিষ্পত্তির জন্য মামলাটি বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠান।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের সমঝোতা স্মারক হয়। অন্তর্বর্তীর সরকারের সময়ে এই চুক্তি প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন গত বছর ওই রিটটি করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি