সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রকাশিত : ১৫:৪৯, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:৫১, ৩০ মার্চ ২০২৬
মানিলন্ডারিং সংক্রান্ত একটি মামলার তদন্ত চলমান থাকায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত মামলার তদন্ত সংস্থা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সিআইডির পক্ষে আবেদনটি করেন সংস্থাটির পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম। আবেদনে বলা হয়, তৌফিকা করিম, আনিসুল হক ও রাশেদুল কাওসার ভুঞা ওরফে জীবনরা সংঘবদ্ধভাবে ২৪ কোটি ৫৩ লাখ টাকা চাঁদাবাজির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ অর্থ লন্ডারিংয়ের ঘটনাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।
এমআর//
আরও পড়ুন










