সদ্য নিয়োগ পাওয়া সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুলের পদত্যাগ
প্রকাশিত : ১৯:৪৯, ১৬ আগস্ট ২০২৬
সম্প্রতি নিয়োগপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করীম পদত্যাগ করেছেন।
রোববার (১৬ আগস্ট) বিকালে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্রটি অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দেন।
পদত্যাগপত্রে নুরুল করীম জানান, ২০২৬ সালের ৩০ জুলাই তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। সেসময় থেকে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তবে ব্যক্তিগত কারণে এখন আর দায়িত্ব পালন সম্ভব নয় বলে পদত্যাগ করছেন।
এর আগে গত ৩০ জুলাই রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য ৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দেয় সরকার। তাদের একজন ছিলেন নুরুল করীম। এই নিয়োগের ১৮ দিনের মাথায় তিনি আজ পদত্যাগপত্র দিলেন।
এর আগে নিয়োগের চার দিনের মাথায় ‘ব্যক্তিগত’ কারণে দায়িত্ব পালনে অপারগতার কথা উল্লেখ করে গত ৩ আগস্ট মো. মাহফুজুর রহমান নামের এক সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগপত্র দেন।
এএইচ
আরও পড়ুন










