ঢাকা, সোমবার   ০৫ অক্টোবর ২০২৬

জামিনের পর রুবেল হত্যায় গ্রেপ্তার সাবেক সিইসি হাবিবুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ৪ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন পাওয়ার পর ঢাকার আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। 

আদালতে শুনানির সময় হাবিবুল আউয়ালকে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন তাকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে, হাবিবুল আউয়ালের পক্ষে আইনজীবী তাপস চন্দ্র দাস গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানি করেন। 

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে রুবেল হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। 

পরে তাকে কারাগারে পাঠানো হয়।

গত বছরের ২৫ জুন মগবাজার থেকে গ্রেপ্তারের পর রাষ্ট্রেদ্রোহ মামলায় কারাগারে ছিলেন হাবিবুল আউয়াল। গত ৯ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।

জামিননামা জমা দেওয়ার পর তাকে রুবেল হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আদালত আজ এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আদাবরের রিংরোড এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলিতে গার্মেন্টসকর্মী রুবেল নিহত হন। এ ঘটনায় ২২ আগস্ট তার বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় মামলা করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি