ঢাকা, বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ৩০ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজ নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান।

সৌহার্দ্যপূর্ণ আলোচনায় বাংলাদেশ পুলিশের সংস্কার, মত প্রকাশের স্বাধীনতা, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এ সময় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সম্পর্ক উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে ইউনেস্কো প্রতিনিধিদল।

আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইউনেস্কোর আগ্রহকে স্বাগত জানান এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি