ঢাকা, শনিবার   ১০ অক্টোবর ২০২৬

বিলম্বের পর ঢাকায় নিরাপদে অবতরণ বিমানের বিজি-৪৩৬ ফ্লাইটের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ১০ অক্টোবর ২০২৬

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

অপারেশনাল ও কারিগরি কারণে কিছুটা বিলম্বের পর কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। 

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ অধিদপ্তর এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়সূচির তুলনায় কিছুটা বিলম্বিত হয়। তবে সব যাত্রী ও ক্রু সদস্য কোনো সমস্যা ছাড়াই নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।

বিলম্বের কারণে যাত্রীদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল মান বজায় রাখতে সর্বোচ্চ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি