ঢাকা, শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬

হাসপাতাল থেকে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন সেই চুয়েট উপাচার্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ১৬ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগ পাওয়া (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ফিরেই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ডেকেছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ভার্চুয়ালি এ সভা হওয়ার কথা রয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। পরে অসুস্থ বোধ করায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে চিকিৎসা শেষে তিনি সার্কিট হাউজে ফেরেন।

চুয়েটের সিন্ডিকেট সদস্য এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক মো. রাশিদুল হাসান বলেন, উপাচার্য আজ সন্ধ্যা ৬টায় সিন্ডিকেট সভা ডেকেছেন। ভার্চুয়ালি এ সভা হবে। আমি ছুটিতে আছি। যোগ দিতে পারব কি না, নিশ্চিত নই।

সিন্ডিকেটের আরেক সদস্য ইলেকট্রিক্যাল ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন বলেন, উনি (নতুন উপাচার্য) মেসেজ পাঠিয়েছেন।

এমএইচ


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি