ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী-চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ৬ জানুয়ারি ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

Ekushey Television Ltd.

তীব্র শীতে কাঁপছে রাজশাহী ও চুয়াডাঙ্গা। শনিবার এই দুই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা সারাদেশের মধ্যেই সর্বনিম্ন। রাজশাহীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় শীতের তীব্রতা কমলেও চুয়াডাঙ্গায় অবস্থার তেমন পরিবর্তন হয়নি। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

আবহাওয়া অফিস জানায়, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে গত চারদিন ধরে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। ঘনকুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়া বয়ে যাওয়ায় কনকনে শীত অনুভব হচ্ছে।
শনিবার ভোরে তাপমাত্রা ছিল ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, এ অঞ্চলে এখন মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। শীতের এমন প্রকোপ আরো কিছুদিন থাকবে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শনিবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৮ ডিগ্রি। চলতি শীত মৌসুমে এটাই এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি