ঢাকা, বুধবার   ১১ নভেম্বর ২০২৬

দেশে ভোটার সংখ্যা ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৯, ২২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩ জন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

সোমবার সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর লিখিত প্রশ্নের জবাবে সংসদ কার্যে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, চলতি বছরের ২ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে নতুন ভোটার সংখ্যা ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩। সূত্র: বাসস

 

 

এম


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি