ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ

প্রকাশিত : ১৫:০৯, ২০ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:২৫, ২০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Hanifপ্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। রোববার সকালে বনানী কবরস্থানে প্রয়াত এই রাষ্ট্রপতির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ  কেন্দ্রীয় নেতারা। দোয়া মোনাজাত শেষে আওয়ামী লীগ নেতারা বলেন, আওয়ামী লীগকে শক্তিশালী করতে জিল্লুর রহমানের অবদান অসামান্য। দল ও দেশের উন্নয়নে অসামান্য ভূমিকার জন্য জাতি তাকে চিরকাল মনে রাখবে বলে জানান তারা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি