ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মহাসচিবের পাশে থাকতে নেতাকর্মীদের আহ্বান এরশাদের

প্রকাশিত : ১৯:৩৫, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:৩৫, ৪ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

earshadজাতীয় পার্টির নেতাকর্মীদের দলের কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব রহুল আমিন হাওলাদারের পাশে থাকার আহ্বান জানান দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। বৃহস্পতিবার রাজধানীর একটির হোটেলে দলটির নব নিযুক্ত কো-চেয়ারম্যান ও মহাসচিবকে দেয়া এক সংবর্ধনা সভায় এ আহ্বান জানান তিনি। সেসময় জাতীয় পার্টিকে এই দুই নেতা সামনে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন এরশাদ। এছাড়া দেরিতে হলেও জাতীয় পার্টিতে নতুন আশার আলো দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি