ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

সেল্টাভিগোকে ৪-০ গোলে হারিয়েছে সেভিয়া

প্রকাশিত : ০৯:২৭, ৫ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:১৯, ৫ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

কোপা দেল রেতে বড় জয় পেয়েছে সেভিয়া। সেল্টাভিগোকে ৪-০ গোলে হারিয়েছে তারা। এস্তাদিও সানচেজে বড় জয় পেলেও প্রথম গোলের জন্য ৪৫ মিনিট অপেক্ষা করতে হয় সেভিয়াকে। রামি গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৫৯ মিনিটে গামিরো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এই গোলের ৩ মিনিট পরই গামিরো নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। খেলার ৮৭ মিনিটে ক্রোন দেহলি গোল করলে ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সেভিয়া।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি