ঢাকা, রবিবার   ১৫ মার্চ ২০২৬

সিপিএল চ্যাম্পিয়ন হয়েছে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াশ

প্রকাশিত : ১২:৫১, ৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:৫১, ৮ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সিপিএল চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াশ। সোমবার ফাইনাল ম্যাচে গায়েনা আমাজন ওয়ারিওর্সকে উড়িয়ে দিয়েছে তারা। এক তরফা ম্যাচটিতে জিতেছে ৯ উইকেটের ব্যবধানে। টস জিতে প্রথমে  বোলিংয়ে নামে জ্যামাইকা। শুরুতেই দাপট দেখায় বোলাররা। তাতে মাত্র ১৬.১ ওভারে ৯৩ রান সংগ্রহ করতেই গায়েনাকে অল আউট করে দেন সাকিবরা। জবাবে ব্যাট করতে নামা জ্যামাইকার অধিনায়ক ক্রিস গেইলের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ১২.৫ ওভারে জয়ের বন্দরে  পৌঁছায় দলটি। তাতে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে ওঠে তারা। সাকিব বল হাতে দারুণ অবদান রেখেছেন। চার ওভারে ২৫ রান দিয়ে তুলে নিয়েছেন দুটি উইকেট। ক্রিস লিয়ন ও জ্যাসন মোহাম্মদ তার শিকারে পরিণত হন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি