ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

নেত্রকোনায় দুর্বৃত্তের হামলায় জজ আহত

প্রকাশিত : ১৭:৩৬, ৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:৩৬, ৩ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

নেত্রকোনার কেন্দুয়ায় বাড়িতে ঢুকে অবসরপ্রাপ্ত জেলা জজকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা । স্থানীয়রা জানান আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে দুর্বৃত্তরা সিলেটের অবসরপ্রাপ্ত জেলা জজ লতিফুর রহমান খানের বাড়িতে ঢোকে। সেসময় তারা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার খান মোঃ আবু নাসের জানান, জমি নিয়ে বিরোধের জেরে এঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্তের পর বলা যাবে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি