ঢাকা, সোমবার   ১৮ মে ২০২৬

ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ১৮ মে ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (১৮ মে) বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঢাকা উত্তর সিটি নির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফকে।

রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান উদ্বোধনী বক্তব্য দেন।

এসময় চরমোনাই পীর বলেন, আমরা কেবল এমপি বা মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না। ইসলাম, দেশ, জাতি ও মানবতার পক্ষে আমাদের অবস্থান অটল থাকবে। ভবিষ্যতেও এ ভিত্তিতেই জোট গঠিত হতে পারে।

‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ওপর আস্থা রাখার কথা জানান।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি